এবার ত্রিপুরাতেও ফোন ঘোরালেই মুখ্যমন্ত্রী - The News Lion

এবার ত্রিপুরাতেও ফোন ঘোরালেই মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ  এবার ত্রিপুরাতেও ফোন ঘোরালেই মুখ্যমন্ত্রী। মমতার দেখানো পথেই হাটলেন এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী।  ত্রিপুরাতেও শুরু হল 'সিএম হেল্প লাইন'। অর্থাৎ এবার এই রাজ্যের মানুষের অভাব-অভিযোগ নিজের কানে শুনবেন ত্রিপুরার  মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। ১৯০৫ এই হেল্পলাইনে ফোন করে ত্রিপুরার মানুষ তাদের সমস্যা, চাওয়া-পাওয়া বা দাবীর কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এর জন্য তৈরী করা হয়েছে আলাদা হেল্পডেস্ক।


 ২৪×৭ সাধারণের জন্য এই পরিষেবা চালু থাকবে। লিপিবদ্ধ করা হবে মানুষের অভাব-অভিযোগ। সেই মতো সংশ্লিষ্ট দফতরে তা জানিয়ে দেওয়া হবে। প্রযোজনে এই নাম্বারে কথা বলবেন খোদ মুখ্যমন্ত্রীও। সোমবার রাজধানী আগরতলায়  এই হেল্পলাইনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজনৈতিক মহলের মতে, আর দেড় বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন। 


ইতিমধ্যে এই রাজ্যে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূল। শক্তি বাড়াচ্ছে বামেরাও। তাই মানুষের মন বুঝতে এই হেল্পলাইন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও চালু করা হয়েছিল ' দিদিকে বলো'। যা সাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.